ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ইস্কাটনে কাভার্ডভ্যানের ধাক্কায় নারী নিহত

ইস্কাটনে কাভার্ডভ্যানের ধাক্কায় নারী নিহত
×

ইস্কাটনের বিয়ামের গলিতে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটি কয়েকজন পথচারীকে ধাক্কা দেয়-সংগৃহীত ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ মার্চ ২০২০ | ১১:৫৬

রাজধানীর নিউ ইস্কাটনে কাভার্ডভ্যানের ধাক্কায় মাকসদুা (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম আযম জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে নিউ ইস্কাটনের বিয়ামের গলিতে দ্রুত গতির একটি ওষুধ কোম্পানির কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মাকসুদাসহ কয়েকজন পথচারীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাকসুদার মৃত্যু হয়। আহত পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং এর চালক রুবেল হাসান (৩০) ও তার সহকারী নুর মোহাম্মদকে আটক করা হয়েছে।

আরও পড়ুন

×