ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

আজও ছেলের হাতে মার খেয়েছেন এই বৃদ্ধা

আজও ছেলের হাতে মার খেয়েছেন এই বৃদ্ধা
×

নির্যাতিতা হেলেম চান -সমকাল

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৮ মার্চ ২০২০ | ০৩:৫০

১০ মাস মায়ের গর্ভ থেকে পৃথিবীর আলো দেখেছিল যে ছেলে, যাকে কোলেপিঠে করে বড় করেছেন মা; সেই ছেলে এখন বড় হয়ে বৃদ্ধা মাকে মারপিট করেন। 

ঘটনার বিচার চেয়ে রোববার সকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন ওই মা। তার বাড়ি উপজেলার আহম্মদপুর গ্রামে।

ভুক্তভোগী ৯০ বছর বয়স্ক হেলেম চান বলেন, আজ (রোববার) সকালেও ছেলে তাকে মারধর করেছেন।

তিনি জানান, প্রতিবন্ধী ছেলে জিলু মিয়ার ভিক্ষার টাকায় কোনোরকমে জীবন চলে তাদের। কিন্তু তার অপর ছেলে ফরিদ মিয়া প্রায়ই তাকে মারধর করেন। 

হেলেম চান বলেন, আমার দৃষ্টিশক্তি কমে গেছে, শরীরে বিভিন্ন রোগ বাসা বেঁধেছে, ভাল করে চলতে পারি না। কিন্তু এই বয়সে আমার ওপর অত্যাচার করছে ছেলে। তাই সুবিচার পাওয়ার আশায় ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেছি।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আয়েশা আক্তার জানান, অত্যাচারি ছেলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।  

আরও পড়ুন

×