সমকাল সুহৃদ সমাবেশ উদ্যোগ
কোটালীপাড়ায় দলিত সম্প্রদায়সহ সহস্রাধিক মানুষ পেলেন চোখের চিকিৎসা
প্রকাশ: ০৮ মার্চ ২০২০ | ০৮:৪৪
গোপালগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা কোটালীপাড়া উপজেলায় দলিত সম্প্রদায়সহ সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর সহস্রাধিক মানুষ পেলেন চোখের চিকিৎসা।
রোববার দিনব্যাপী উপজেলার শেখ রাসেল মহাবিদ্যালয়ে গোপালগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল, সমকাল সুহৃদ সমাবেশ ও অরবিস ইন্টারন্যাশনাল মেগা আইক্যাম্প করে পশ্চাদপদ বিল এলাকার মানুষকে এ সেবা দেয়।
চক্ষু হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. সাইফুদ্দিন আহমেদে ওই হাসপাতালের একদল চিকিৎসক, নার্স, কর্মকর্তা, অরবিস ইন্টারন্যাশনালের চিকিৎসক ও কর্মকর্তারা এ সেবা প্রদান করেন। পরে ব্যবস্থাপত্র অনুযায়ী শিক্ষার্থীদের হাসপাতালের পক্ষ থেকে বিনামূল্যে ওষুধ ও চশমা দেয়া হয়। এছাড়া এ ক্যাম্প থেকে উন্নত চিকিৎসার জন্য ৩০ জনকে বাছাই করা হয়। তাদের হাসপতালে এনে বিনামূল্যে চোখের ছানি অপেরেশন করা হবে।
কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি গ্রামের দলিত সম্প্রদায়ের রনজিৎ ঘরামী বলেন,
আমরা অবহেলিত। প্রধানমন্ত্রী আমাদের কথা চিন্তা করে হাসপতালের চিকিৎসক
আমাদের এলাকায় পাঠিয়েছেন। তারা আমাদের চোখের চিকিৎসা করেছে। এতে আমিসহ
আমার সম্প্রদায়ের প্রমথ, মৃদুল, শ্যামল সহ অনেকে চোখের আলো পেয়েছে। এ জন্য
আমরা খুব খুশি। প্রধানমন্ত্রীর জন্য প্রার্থনা করছি। ঈশ্বর যেন তাকে ভাল
রাখে।
কোটালীপাড়া উপজেলার কালিগঞ্জ গ্রামের বৃদ্ধ তপন সরকার ( ৭৫) বলেন, দুই চোখে দেখতে সমস্যা হয়। চোখ দিয়ে পানি ঝড়ে। ক্যাম্পে ডাক্তার দেখিয়েছি। তারা ছানি অপারেশন করার জন্য আমাকে হাসপতালে নিয়ে যাচ্ছে। বিনা খরচে তারা আমার চোখের অপারেশন করে দেবে। অপারেশন শেষে আবার তাদের খরচে গাড়িতে করে বাড়ি পৌঁছে দেবে।
প্রোগ্রাম কো-অর্ডিনেটর দীপক সরকার বলেন, মুজিব বর্ষ উপলক্ষে আমরা মেগা আইক্যাম্প শুরুকরেছি। গোপালগঞ্জ সহ ৩০ জেলার মানুষকে ছানি জনিত অন্ধত্ব থেকে মুক্তি দিতে এ কার্যক্রম শুরু হয়েছে। এর সাথে রয়েছে অরবিস ইন্টারন্যাশনাল ও সমকাল সুহৃদ সমাবেশ। আশাকরি এ বছর আমরা অভিষ্টক্ষে পৌঁছে যাব। এসব জেলার মানুষের অধুনিক চক্ষু সেবা নিশ্চিত হবে।
চক্ষু হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. সাইফুদ্দিন আহমেদ বলেন, মুজিব বর্ষ উপলক্ষে আমরা একটি লক্ষ্য নির্ধারণ করে ক্যাম্প করছি। আমরা গোপালগঞ্জের আশপাশের সব জেলায় এ ক্যাম্প করবো। মানুষের ঘরে ঘরে চক্ষু রোগের অধুনিক চিকিৎসা সেবা পৌঁছে দেব। বঙ্গবন্ধুর জম্মশত বার্ষিকীতে এটি আমাদের অঙ্গীকার।
তিনি বলেন, কোটালীপাড়ার ক্যাম্প থেকে আমরা দলিত শ্রেণির মানুষের
পাশাপাশি সব শ্রেণি পেশার মানুষকে সেবা দিয়েছি। সমাজের পিছিয়ে পড়া
জনগোষ্ঠীকেও আমরা এ সেবা দিয়ে যাব। এ ক্যাম্প থেকে আমরা ৩০ জনকে ছানি
অপারেশনের জন্য বাছাই করে হাসপতালে নিয়ে এসেছি। তাদের বিনামূল্যে ছানি
অপারেশন করা হবে। তারা চোখের আলো ফিরে পাবে।
- বিষয় :
- কোটালীপাড়া
- গোপালগঞ্জ
- সুহৃদ সমাবেশ
