ইতালিফেরত ব্যক্তি চবির হলে, পাঠানো হলো কোয়ারেন্টাইনে
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৬ মার্চ ২০২০ | ০৭:৩৭ | আপডেট: ১৬ মার্চ ২০২০ | ০৭:৫২
চট্টগ্রামে রাঙ্গামাটির সাজেকে ভ্রমণের জন্য ইতালিফেরত একব্যক্তি বিমানবন্দর থেকে সরাসরি চলে আসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হলে। রোববার রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকেসহ ছয়জনকে হলের ৩২০ নম্বর রুম থেকে উদ্ধার করে চট্টগ্রামের ফৌজদারহাট আইসোলেশন সেন্টারে কোয়ারেন্টাইনে পাঠায় চবি প্রশাসন।
চবির সহকারী প্রক্টর আহসানুল কবীর পলাশ জানান, বৃহস্পতিবার ব্রাক্ষণবাড়িয়ার এক ইতালিপ্রবাসী ব্যক্তি দেশে আসেন। এরপর বিমানবন্দরে কোনো ধরনের চেকআপ ছাড়াই তিনি সরাসরি বিশ্ববিদ্যালয়ে চলে আসেন। এ সময় তার সঙ্গে আসেন নিজ এলাকার কয়েকজন বন্ধুও। রাঙ্গামাটির সাজেকে ভ্রমণের জন্যই তারা বিশ্ববিদ্যালয়ে আসেন।
এ প্রসঙ্গে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, তাদের শরীরের করোনাভাইরাসের কোনো লক্ষণ নেই। তারপরও তাদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
- বিষয় :
- করোনার প্রাদুর্ভাব
- কোয়ারেন্টাইন
- চট্টগ্রাম
