ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

করোনা রোধে বাজারে ক্রেতা-বিক্রেতার হাত ধুয়ে দিলেন আ'লীগ নেতা

করোনা রোধে বাজারে ক্রেতা-বিক্রেতার হাত ধুয়ে দিলেন আ'লীগ নেতা
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৮ মার্চ ২০২০ | ০৮:৩৯

করোনাভাইরাস থেকে মুক্ত থাকতে বাজারে গিয়ে ক্রেতা-বিক্রেতাদের জীবাণুনাশক সাবান ও হেক্সিসল দিয়ে হাত ধুয়ে দিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

বুধবার নাগরিক উদ্যোগের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে নগরীর কাজীর দেউড়ি বাজারে গিয়ে ব্যতিক্রমী এ কর্মসূচি পালন করেন তিনি।

করোনা সম্পর্কে সচেতন করতে এ সময় বাজারের ব্যবসায়ী এবং ক্রেতাদের উদ্দেশে সুজন বলেন, ‘করোনাভাইরাস শক্তিশালী হয়ে মহামারি আকারে রূপ নিতে যাচ্ছে। এ পর্যন্ত বিশ্বের অনেক দেশে ছড়িয়েছে করোনাভাইরাসটি। এ ভাইরাস থেকে রক্ষা পেতে সচেতনতার কোন বিকল্প নাই।’

তিনি বাজারের নোংরা আবর্জনা দেখে অসন্তোষ প্রকাশ করেন এবং নিয়মিত বাজার পরিষ্কার রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রাজনীতিবিদ হাজী মো. ইলিয়াছ, কাজীর দেউড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, আব্দুর রহমান মিয়া, এস এম আবু তাহের, সাইদুর রহমান চৌধুরী, নিজাম উদ্দিন, নাগরিক উদ্যোগের সদস্য সচিব হাজী মো. হোসেন, এজাহারুল হক, নগর স্বেচ্ছাসেবক লীগ সদস্য নুরুল কবির, মো. শাহজাহান, সমীর মহাজন লিটন, আবুল কালাম আবু, রকিবুল আলম সাজ্জী, মহানগর নগর ছাত্রলীগ সভাপতি এম ইমরান আহমেদ ইমু, মাহাদী হাসান সনন প্রমুখ।


আরও পড়ুন

×