ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

ঈদ উপলক্ষে টানা ১০ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর

ঈদ উপলক্ষে টানা ১০ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর
×

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৩ | ১৫:২১ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৩ | ১৫:২৫

ঈদ উপলক্ষে কুড়িগ্রাম ভুরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম টানা ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ১৯ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত স্থলবন্দরে পণ্য আমদানি ও রপ্তানিসহ সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২৯ এপ্রিল থেকে বন্দরের কার্যক্রম পুনরায় চালু হবে।

সোমবার দুপুরে সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মোহাম্মদ রহুল আমীন সমকালকে জানান, ঈদ উপলক্ষে আগামী ১৯ এপ্রিল  থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সোনাহাট স্থল বন্দরে পণ্য আমদানি-রপ্তানির কাজ বন্ধ থাকবে।

তিনি বলেন, ২৮ তারিখ শুক্রবার হওয়ায় পরদিন অর্থাৎ আগামী ২৯ এপ্রিল (শনিবার) থেকে বন্দরে ব‍্যবসায়ীক কার্যক্রম চালু হবে।

আরও পড়ুন

×