ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

১০ দিন পর সোনাহাট স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

১০ দিন পর সোনাহাট স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
×

সোনাহাট স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু। ছবি: সমকাল

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৩ | ১০:৩৭ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৩ | ১০:৩৭

কুড়িগ্রামের সীমান্তবর্তী ভূরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দর দিয়ে টানা ১০ দিন পর আমদানি-রপ্তানি শুরু হয়েছে। শনিবার থেকে এ স্থল বন্দর দিয়ে আমদানি- রপ্তানি শুরু হয়। 

সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মোহাম্মদ রহুল আমীন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঈদের কারণে ১৯ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত ৯ দিন বন্দর বন্ধ ছিল। শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়। তবে শনিবার সকাল থেকে বন্দর দিয়ে সব ধরণের ব্যবসায়িক কার্যক্রম চালু হয়।


আরও পড়ুন

×