ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় সরকারি কর্মকর্তা নিহত

আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় সরকারি কর্মকর্তা নিহত
×

ফাইল ছবি

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৯ মার্চ ২০২০ | ১২:৩২ | আপডেট: ২৯ মার্চ ২০২০ | ১২:৩৫

আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-পরিচালক চৌধুরী জুয়েল রানা (৪১) মারা গেছেন। রোববার সন্ধ্যায় পৌর শহরে নারায়ণপুর-তারাগন মোড়ে অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলটি ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে।

জুয়েল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কর্মরত ছিলেন।

আখাউড়া থানার ওসি রসুল আহমেদ নিজামী জানান, আখাউড়া থেকে মোটরসাইকেল চেপে গ্রামের বাড়ি আখাউড়া পৌরশহরের তারাগন যাচ্ছিলেন জুয়েল। পথে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


আরও পড়ুন

×