খুলনায় করোনার উপসর্গ নিয়ে বৃদ্ধার মৃত্যু
ফাইল ছবি
খুলনা ব্যুরো
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০ | ২২:২২ | আপডেট: ০৬ এপ্রিল ২০২০ | ২২:৫৩
খুলনার রূপসা উপজেলার দেবীপুর গ্রামে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সালেহা বেগম নামে ষাটোর্ধ এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
সোমবার রাত ১টার দিকে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
তিনি ওই গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী।
রূপসা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনিসুর রহমান জানান, জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত হয়ে ওই বৃদ্ধা ৭ দিন আগে তার নাতির সঙ্গে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। তিনি তথ্য গোপন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নেন।
সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, মৃত বৃদ্ধা ও তার নাতির নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে করোনাভাইরাস পরীক্ষা করা হবে।
রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আকতার জানান, যারা ওই নারীর সংস্পর্শে এসেছিলেন তাদের তালিকা তৈরীর কাজ চলছে। তাদেরকে দ্রুত হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে।
