কালকিনিতে ১১০ রাউন্ড গুলিসহ আ.লীগ নেতার ছেলে আটক
উদ্ধারকৃত গুলিসহ কাজী ফয়সাল আহম্মেদ (বাঁয়ে)।
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০ | ০৯:৩৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
মাদারীপুরের কালকিনিতে ১১০ রাউন্ড গুলিসহ কাজী ফয়সাল আহম্মেদ (৩০) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। সে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী হেমায়েত উদ্দিন হীমু কাজীর ছেলে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ডাসার থানার এসআই মেহেদী ও এএসআই শরিফুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার সন্ধ্যায় ডাসার থানার কাজীবাকাই এলাকার বাঁশতলা নামক স্থানে অভিযান চালায়। এ সময় ফয়সালকে তারা আটক করে। পরে তার কাছ থেকে ৯৫ রাউন্ড রাইফেলের ও ১৫ রাউন্ড সটগানের গুলি উদ্ধার করা হয়।
ডাসার থানার ওসি মোহাম্মদ আবদুল ওহাব বলেন, গোপনে সংবাদ পেয়ে ১১০ রাউন্ড গুলিসহ ফয়সালকে আটক করা হয়। এবং তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
