ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

করোনা মোকাবিলায় ২০০ পরিবারের পাশে ‘ইফসা’

করোনা মোকাবিলায় ২০০ পরিবারের পাশে ‘ইফসা’
×

খাদ্যসামগ্রী বিতরণের জন্য একত্রে কাজ করেন ইফসা’র প্রতিনিধিরা।

জাবি প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০ | ১০:০২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনাভাইরাস মোকাবিলায় হতদরিদ্র ও নিম্ন আয়ের দুইশ’ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ইয়ুথ ফর সোশ্যাল এইড (ইফসা) নামের একটি সামাজিক সংগঠন।

বুধবার ও বৃহস্পতিবার মাগুরায় ১০০টি, বরিশালে ৫০টি এবং ঢাকার কমলাপুরে ৫০টি পরিবারের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয় বলে জানিয়েছেন ইফসার জাবি শাখার সভাপতি আবু নাহিয়ান।

তিনি জানান, সংগঠনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল শাখার সহযোগিতা ও বিকন'র অর্থায়নে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। দৈনিন্দন নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মধ্যে রয়েছে  ৫ কেজি চাল,২ কেজি ডাল, ২কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি তেল, ১/২ কেজি লবণ ও ২টি করে সাবান।

এ বিষয়ে ইফসা'র কেন্দ্রীয় কমিটির সভাপতি  জিহাদ দিদার বলেন, করোনাভাইরাসের এ দুর্যোগে লকডাউনরত অবস্থায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কার্যক্রম রয়েছে বন্ধ। এতে বিশেষ করে অর্থনৈতিকভাবে ভেঙ্গে পরেছে দেশের দিনমজুর ভিত্তিক পরিবারগুলো। দেশের এই করুন পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। এরই ধারাবাহিকতায় আমরা দুস্থ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করেছি।

এ বিষয়ে কোভিড-১৯ ক্রাইসিস টিমের সমন্বয়ক আশীক আল অনিক বলেন, আমরা যদি সমাজের এই অসহায় মানুষগুলোর পাশে একত্রিত হয়ে সহায়তা হাত বাড়িয়ে দেই, তাহলেই আমরা এই সংকটময় সময়টাকে ভালোভাবে অতিক্রম করতে পারব।

আরও পড়ুন

×