চট্টগ্রামের ৮ হাসপাতালে পিপিই বিতরণ করল বিএসআরএম
ছবি: সৌজন্য
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০ | ১০:২৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
দ্রুত ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবিলায় দেশের ডাক্তার ও মেডিকেল স্টাফদের নিরাপত্তায় পাশে দাঁড়িয়েছে বিএসআরএম। চিকিৎসাসেবা দেয়ার সুবিধার্থে বিএসআরএম বুধবার চট্টগ্রামের আটটি হাসপাতালকে বিশ্বমানের ১,০০০টি পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) দিয়েছে।
হাসপাতালগুলো হল- ন্যাশনাল হসপিটাল প্রা. লি., পার্কভিউ হসপিটাল লি., ডেলটা হেলথ কেয়ার চট্টগ্রাম লি., ম্যাক্স হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক লি., চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল লি., সার্জিস্কোপ হসপিটাল লি., চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম জেনারেল হাসপাতাল।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএম হুমায়ুন কবীর, বিএসআরএমের ম্যানেজিং ডিরেক্টর আমীর আলী হোসাইনকে লেখা এক বার্তায় জানান, করোনাভাইরাস মহামারীতে মানুষের দুর্ভোগ কমাতে বিএসআরএমের এই সময়োপযোগী উদ্যোগ, সহমর্মিতা ও সহযোগিতা অকুণ্ঠ প্রশংসার দাবিদার।
জাতির এই দুঃসময়ে যথাসম্ভব সহযোগিতা ও নিরাপত্তা নিয়ে চিকিৎসক, প্রশাসন ও সর্বস্তরের মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে বিএসআরএম। সেই সাথে দেশের সর্বস্তরের মানুষকে বাসায় থেকে সামাজিক দুরত্ব বজায় রাখতে এবং সরকারি নির্দেশনা পালনের অনুরোধ জানায়। সংবাদ বিজ্ঞপ্তি।
