ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

চাঁদপুরে প্রথম করোনা রোগী শনাক্ত

চাঁদপুরে প্রথম করোনা রোগী শনাক্ত
×

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০ | ২০:২১ | আপডেট: ০৯ এপ্রিল ২০২০ | ২০:২২

চাঁদপুর জেলায় এই প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ৩২ বছর বয়সী ওই যুবকের বাড়ি রংপুরে। তিনি নারায়ণগঞ্জে একটি গার্মেন্টেসে চাকরি করেন। বৃস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুরের সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ।

স্থানীয়রা জানান, আক্রান্ত ওই যুবক নারায়ণগঞ্জ জেলায় গার্মেন্টেসে চাকরি করেন। তার শ্বশুর বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়। তিনি গত ৪ এপ্রিল শ্বশুর বাড়িতে আসে। তার করোনা ভাইরাসের উপসর্গ জ্বর কিংবা সর্দি, কাশি ছিল না। ওই যুবক এলাকায় আসলে তাকে নিয়ে স্থানীয় লোকজনের মাঝে সন্দেহ সৃষ্টি হয়। এই প্রেক্ষিতে গত ৭ এপ্রিল পরীক্ষা-নিরীক্ষার জন্য ওই যুবকের নমুনা ঢাকায় পাঠানো হয়। 

চাঁদপুরের সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ বলেন, এই প্রথম জেলায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় আইইডিসিআর আমাদেরকে এ তথ্য জানানো হয়েছে। 

সিভিল সার্জন জানান, আক্রান্ত ব্যক্তি নারায়ণগঞ্জে গার্মেস্টে চাকরি করেন। এখন তিনি মতলব উত্তরে শ্বশুর বাড়িতে আছেন। আমরা সেখানে অ্যাম্বুলেন্স পাঠিয়ে তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে আনবো। সেখানেই তার চিকিৎসা চলবে। এক সপ্তাহ পর আবার তার টেস্ট করা হবে।

তিনি জানান, করোনা পজেটিভ হলেও বর্তমানে ওই যুবক ভালো আছে। তারপরও সাবধান না হলেতো অন্যদেও ছড়াবে। তার বাড়িসহ আশপাশের আরও কয়েকটি বাড়ি লকডাউন করবো।

প্রসঙ্গত, করোনায় সর্বাধিক আক্রান্ত ঢাকা ও নারায়নগঞ্জ থেকে গত ক’দিনে চাঁদপুরের বিভিন্ন এলাকায় লোকজন এসেছে। এছাড়া করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি মোকাবেলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে অনির্দিষ্টকালের জন্য চাঁদপুর জেলা লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। 

আরও পড়ুন

×