লক্ষীপুরে অস্ত্র ও গুলিসহ দুই মাদক ব্যবসায়ী আটক
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০ | ২২:১৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ হাজিরপাড়া এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ মাদক ব্যবসায়ী মো. জাকির হোসেন ও মো. রাসেলকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার রাতে পৃথক অভিযানে হাজীরপাড়া ও চন্দ্রগঞ্জ ইউপি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজসহ উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ এর পরিদর্শক মো. মোজাম্মেল হোসেন বলেন, আটককৃত রাসেলের বিরুদ্ধে এর আগে আদালতে একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া তারা দীর্ঘদিন থেকে অস্ত্র ও মাদক ব্যাবসা চালিয়ে আসছে।
