ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

ধর্ষণের শিকার শিশু রক্তাক্ত অবস্থায় থানায়, চিনিয়ে দিল ধর্ষককে

ধর্ষণের শিকার শিশু রক্তাক্ত অবস্থায় থানায়, চিনিয়ে দিল ধর্ষককে
×

আটক লিটন মিয়া। ছবি: সমকাল

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০ | ২২:২৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

আশুগঞ্জে ৮ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় ওই শিশুকে থানায় নিয়ে যায়। এ সময় ধর্ষণে অভিযুক্ত মো. লিটন মিয়া (২৫) অন্য কাজে থানায় গেলে শিশুটি তাকে চিনিয়ে দেয়। এরপর পুলিশ তাকে আটক করে। 

বৃহস্পতিবার বিকেলে উপজেলার সোনারাম এলাকার একটি চাতাল কলে এ ধর্ষণের ঘটনা ঘটে। লিটন কিশোরগঞ্জের অস্ট্রগ্রাম উপজেলার মৃত মো. ইমান আলীর ছেলে। সে আশুগঞ্জে একটি চাতাল কলে স্ত্রীসহ বাস করে ও রিকশা চালায়। 

এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। শিশুটিকে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, শিশুটির মা-বাবা আশুগঞ্জ উপজেলার সোনারাম এলাকার পাশাপাশি দু'টি চাতালকলে শ্রমিকের কাজ করে। অভিযুক্ত লিটন ও তারা একই জেলার বাসিন্দা। এ কারণে উভয় পরিবারের মধ্যে যাতায়ত ছিল। বৃহস্পতিবার বিকেলে শিশুটি লিটনের চাতালে গেলে তাকে খেলার কথা বলে পাশের নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে সে। সন্ধ্যায় শিশুটির পরিবার খবর পেয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওই সময় লিটন থানায় আটকে থাকা তার রিকশা ছাড়িয়ে আনতে গেলে শিশুটি তাকে চিনিয়ে দেয়। এরপর পুলিশ তাকে আটক করে। 

আশুগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. ময়নাল হোসেন জানান, শিশুটির অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকলে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য দ্রুত তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। অভিযুক্তকে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×