কুড়িগ্রাম থেকে আরও ৮ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০ | ২৩:১১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
কুড়িগ্রাম থেকে আরও ৮ নমুনা পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজে স্থাপিত পরীক্ষাগারে পাঠানো হয়েছে। শুক্রবার সকালে নমুনাগুলো পাঠানো হয়।
এর মধ্যে ভূরুঙ্গামারীর ৬ জন, নাগেশ্বরীর ১ জন ও চিলমারীর ১ জনের নমুনা রয়েছে। এ নিয়ে এই জেলা থেকে এ পর্যন্ত ৩৮ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলো। এদের সবাইকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
গত শনিবার (৪ এপ্রিল) থেকে বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল পর্যন্ত সময়ে এই নমুনাগুলো সংগ্রহ করা হয় বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোঃ হাবিবুর রহমান।
তিনি জানান, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত সময়ে ১৫ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। সবগুলোর ফলাফল নেগেটিভ।
সিভিল সার্জন আরও জানান, জেলায় এখন পর্যন্ত কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হননি। তারপরও সংক্রমণ রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এ নিয়ে শুক্রবার সকাল পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে আছেন ১৩৩ জন। আর মেয়াদ শেষ হওয়ায় ৩৩২ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
