সিলেটে শবে বরাতে রাতে বিদেশফেরত যুবককে কুপিয়ে হত্যা
সিলেট ব্যুরো
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০ | ২৩:৩১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
সিলেট সদর উপজেলায় পবিত্র শবে বরাতের রাতে বিদেশফেরত এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। কাতার প্রবাসী ফাহিম আহমদ সদর উপজেলার হায়দরপুর গ্রামের আব্দুল মানিকের ছেলে। তিন মাস আগে দেশে ফেরেন তিনি।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে বাড়ির পাশে সুরমা নদীর তীর থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পূর্ব শত্রুতা বলে ধারণা করা হলেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
