ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

তাড়াশে মৃত পোশাক শ্রমিক করোনা আক্রান্ত ছিল না

তাড়াশে মৃত পোশাক শ্রমিক করোনা আক্রান্ত ছিল না
×

ফাইল ছবি

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০ | ২৩:৫৮ | আপডেট: ১০ এপ্রিল ২০২০ | ০০:০৩

জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সিরাজগঞ্জের তাড়াশে মারা যাওয়া সেই পোশাক শ্রমিকের নমুনায় করোনার জীবাণু পাওয়া যায়নি। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ফরেনসিক ল্যাবের দায়িত্বপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ডা. খায়রুল আলম ওই ব্যক্তির নমুনা পরীক্ষা করেছেন। নমুনা পরীক্ষার ফলাফলের উদ্ধৃতি দিয়ে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম গতকাল শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১ এপ্রিল জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ঢাকা থেকে বাড়ি ফিরেন তাড়াশের মাধাইনগর ইউনিয়নের সরাপপুর গ্রামের ওই পোশাককর্মী। বাড়িতে এসেও তার প্রচ- গলাব্যথা ও পাতলা পায়খানা শুরু হয়। ৬ এপ্রিল দুপুরে স্বজনরা প্রথমে তাকে সিরাজগঞ্জ হাটিকুমরুল মোড়ে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের বেসরকারী একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে চিকিৎসা না দিয়ে ক্লিনিক কর্তৃপক্ষ তাকে কৌশলে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বিষয়টি জানাজানি হলে তাড়াশ উপজেলা প্রশাসন থেকে নিহত ও আশপাশের কয়েকটি বাড়ি তাৎক্ষণিক লকডাউন করা হয়।

আরও পড়ুন

×