ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

কমলনগরে করোনার উপসর্গে মাদ্রাসাশিক্ষকের মৃত্যু

কমলনগরে করোনার উপসর্গে মাদ্রাসাশিক্ষকের মৃত্যু
×

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২০ | ০০:৪২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

লক্ষ্মীপুরের কমলনগরে করোনাভাইরাসের উপসর্গ (জ্বর ও শ্বাসকষ্ট) নিয়ে এক মাদ্রাসাশিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ওই বাড়ির ১২টি ঘর লকডাউন করে দিয়েছেন উপজেলা প্রশাসন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের জানান, ওই শিক্ষক তিনদিন ধরে জ্বরে ভুগছিলেন। বুধবার জ্বরের সঙ্গে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে তিনি মারা যান।

ডা. আবু তাহের বলেন, তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বিআইটিআইডি'তে (বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজে) পাঠানো হয়েছে।

কমলনগর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ নুরুল আবছার জানান, এ ঘটনায় ওই শিক্ষকের বাড়ি লকডাউন করা হয়েছে।

আরও পড়ুন

×