ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

মতলবের ১৪ লঞ্চঘাট পুলিশের নজরদারিতে

মতলবের ১৪ লঞ্চঘাট পুলিশের নজরদারিতে
×

ফাইল ছবি

মতলব ( চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২০ | ০০:৪৬ | আপডেট: ১০ এপ্রিল ২০২০ | ০০:৪৮

মেঘনা নদীর ২৫ কিলোমিটার এলাকা জুড়ে মতলব উত্তর উপজেলার ১৪ টি  লঞ্চ ঘাটে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার মতলব উত্তর উপজেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে পুলিশকে এমন নির্দেশ দেওয়া হয়েছে। 

মতলব উত্তর উপজেলায় বৃহস্পতিবার প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। রংপুর নিবাসী ওই ব্যক্তির শ্বশুরবাড়ি মতলব উত্তরের কলাকান্দায়। নারায়ণগঞ্জ থেকে জ্বর নিয়ে তিনি শ্বশুর বাড়িতে আসেন। এরপর থেকেই জেলা প্রশাসন চাঁদপুরকে লকডাউন ঘোষণা করে। 

ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে লোকজনের আগমন ঠেকাতে মতলবের মহল্লায় মহল্লায় মাইকিং করা হচ্ছে। নৌপথে সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে মতলব উত্তর উপজেলা। প্রতিদিনই ট্রলার যোগে নারায়ণগঞ্জ থেকে নৌপথে লোক ঢুকছে মতলবে। এসব আগমন ঠেকাতে মেঘনার ২৫ কিলোমিটার সীমানায় ১৪ টি লঞ্চঘাটে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। 

মতলব উত্তর উপজেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমিরাবাদ, মোহনপুর, একলাশপুর, দশানী, জহিরাবাদ, সুগন্ধি ষাটনল,কালিপুর,কালি বাজার ও বেলতলি সহ ১৪ টি লঞ্চ ঘাটে নৌ পুলিশ টহল থাকবে। 

মতলব উত্তর উপজেলা নির্বাহি অফিসার এএম জহিরুল হায়াত জানান, নদীপথে মতলব উত্তরে আগমন ঠেকাতে নৌ-পুলিশ টহল জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। 

আরও পড়ুন

×