ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

স্কুলছাত্রের প্রাণ কেড়ে পালানোর সময় ফের দুর্ঘটনা

স্কুলছাত্রের প্রাণ কেড়ে পালানোর সময় ফের দুর্ঘটনা
×

দুর্ঘটনা কবলিত ট্রাক -সমকাল

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২০ | ০৪:৫২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিতলা নামক স্থানে ট্রাকের ধাক্কায় সাহেদ মিয়া (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৬ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত সাহেদ মিয়া উপজেলার হরিতলা গ্রামের নুরুল ইসলামের ছেলে ও ড. মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান চৌধুরী জানান, স্কুলছাত্র সাহেদ মিয়া সকালে ঢাকা-সিলেট মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় রং সাইড থেকে এসে সিলেটগামী একটি ডিমবোঝাই ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যাবার সময় ৩ কিলোমিটার দুরে বাখরনগর এলাকায় গিয়ে উল্টে যায়। 


আরও পড়ুন

×