ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

নোয়াখালীতে মা-ছেলেসহ আরও ৩ জনের করোনা শনাক্ত

নোয়াখালীতে মা-ছেলেসহ আরও ৩ জনের করোনা শনাক্ত
×

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০ | ০৩:৫৮

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌর সদরে মা-ছেলেসহ আরও তিন জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১০ জনে পৌঁছেছে। বৃহস্পতিবার দুপুরে জেলা সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস বৃহস্পতিবার দুপুরে জানান, চৌমুহনী পৌরসভার একটি আবাসিক এলাকার এক নারী (৬০) ও তার ছেলে (৩২) জ্বর, কাশি, সর্দি নিয়ে গত ২২ এপ্রিল  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। এ সময় তাদেরকে চিকিৎসা সেবা দিয়ে নমুনা সংগ্রহ করা হয়। পরে সেগুলো চট্টগ্রামের ফৌজদারহাটে বিআইটিআইডিতে পাঠনোর হয়। বুধবার রাতে পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। তিনি বলেন, আক্রান্তদের আপাতত হোমকোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বিকেলে মা ও ছেলেকে জেলা সদরের আইসোলেশন ওয়ার্ডে পাঠানো হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরও বলেন, নতুন আক্রান্ত আরেকজন করোনায় মৃত তার দোকানের এক কর্মচারীর মাধ্যমে আক্রান্ত হয়েছেন।
তিনি জানান, আক্রান্ত একজনের ব্যবসা প্রতিষ্ঠান ও সবার বাড়ি লকডাউন করা হয়েছে। এছাড়া তাদের সংস্পর্শে আসা লোকজনদের খুঁজে বের করে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।
নোয়াখালী সিভিল সার্জন ডা: মো. মোমিনুর রহমান জানান, আক্রান্তদের মধ্যে ৫ জনই বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা। এদের মধ্যে ২ জন মারা যাওয়ার পর তাদের করোনা শনাক্ত হয়েছে। তিনি বলেন, আক্রান্তদের শারীরিক অবস্থা ভালো হওয়ার কারণে তাদেরকে নিজ নিজ বড়িতে রাখা হয়েছে। কারও শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে স্থানান্তর করা হবে।


আরও পড়ুন

×