ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

হবিগঞ্জের জেলা প্রশাসক করোনায় আক্রান্ত

হবিগঞ্জের জেলা প্রশাসক করোনায় আক্রান্ত
×

প্রতীকী ছবি

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৪ মে ২০২০ | ১১:২৬ | আপডেট: ০৪ মে ২০২০ | ১১:২৭

হবিগঞ্জের জেলা প্রশাসক কামরুল হাসান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সারাদেশে জেলা প্রশাসকদের মধ্যে তিনিই প্রথম আক্রান্ত হলেন। কোন ধরণের উপসর্গ না থাকায় তিনি বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

হবিগঞ্জের সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, রোববার সন্ধ্যায় ঢাকার আইইডিসিআর থেকে জেলা প্রশাসক কামরুল হাসানের নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসার কথা তারা জানতে পারেন।

হবিগঞ্জের জেলা প্রশাসক করোনায় সামাজিক সংক্রমণের শিকার হয়েছেন বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন। ইতিপূর্বে হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক, দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ প্রশাসনের বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছেন।

সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান জানান, গত ২৩ এপ্রিল জেলা প্রশাসক কামরুল হাসানের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়েছিল। প্রায় দশদিন পর রিপোর্ট আসলেও এতদিনে করোনার কোন উপসর্গ নেই তার শরীরে। সোমবার আরেক দফা পরীক্ষার জন্য জেলা প্রশাসকের নমুনা সিলেটে ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

তিনি বলেন, রোববার রাত থেকে হোম কোয়ারেন্টাইনে থাকা জেলা প্রশাসক ভালো আছেন।

উল্লেখ্য, সিলেট বিভাগের চার জেলার মধ্যে করোনায় আক্রান্তের দিক থেকে ‘হটস্পট’ হয়ে উঠেছে হবিগঞ্জ জেলা।

আরও পড়ুন

×