সিলেটে আরও ৫ জনের করোনা শনাক্ত
প্রতীকী ছবি
সিলেট ব্যুরো
প্রকাশ: ০৪ মে ২০২০ | ১১:৪৬
সিলেট বিভাগে নতুন করে আরও পাঁচ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ওই পাঁচ জনের রিপোর্ট পজিটিভ আসে।
এদের মধ্যে সিলেট জেলার তিনজন এবং মৌলভীবাজার ও হবিগঞ্জের একজন করে রোগী রয়েছেন। ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় সোমবার রাতে সমকালকে এ সব তথ্য জানান।
ডা. হিমাংশু লাল রায় জানান, এদিন ওসমানীর পিসিআর ল্যাবে বিভাগের চার জেলার ১৬৮টি নমুনা পরীক্ষা করা হয়; যাদের মধ্যে ৫ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন।
নতুন আক্রান্তদের নিয়ে সিলেট বিভাগের চার জেলা মিলে ২৪৫ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এদের মধ্যে চারজন মারা গেছেন এবং একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।