ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

বন্ধুকে খুন: ধর্মপাশায় যুবককে পুলিশে দিল এলাকাবাসী

বন্ধুকে খুন: ধর্মপাশায় যুবককে পুলিশে দিল এলাকাবাসী
×

গ্রেপ্তার রবিউল। ছবি: সমকাল

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২০ | ২১:০৪ | আপডেট: ০৪ মে ২০২০ | ২১:০৪

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় হোটেল ব্যবসায়ী মিলন মিয়ার (৩৫) খুনের ঘটনায় অভিযুক্ত তার বন্ধু রবিউলকে (৩৩) আটকে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের নয়াহাটি গ্রামে এ ঘটনা ঘটে। 

ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে ওই ইউনিয়নের রংপুরহাটি গ্রামে রবিউলের দায়ের কোপে নিহত হন মিলন মিয়া। নিজ ঘরে বন্ধুকে হত্যার পরপরই রবিউল সেখান থেকে পালিয়ে যায়।

ওসি আরও জানান, সোমবার রাতে সে বাড়িতে এলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। এরপর ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুজন চন্দ্র রায় ও তিনি গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।

আরও পড়ুন

×