ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

লক্ষ্মীপুরে আরও চারজনের করোনা শনাক্ত

লক্ষ্মীপুরে আরও চারজনের করোনা শনাক্ত
×

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২০ | ২১:২৬

লক্ষ্মীপুরে ১৩ বছর বয়সী একটি শিশুসহ নতুন করে চারজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।  এ নিয়ে জেলায় মোট করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৮ জনে। 

চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্স ইউনিভার্সিটিতে তার নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত চারজনের করোনা পজেটিভ পাওয়া যায়। 

মঙ্গলবার জেলা সিভিল সার্জন আব্দুল গফফার এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৪ জনের করোনা ভাইরাস শনাক্ত করা হয়। এর মধ্যে কমলনগরে একজন, রামগঞ্জের কাঞ্জনপুর এলাকায় বাবা ও ছেলেসহ ২ জন ও রায়পুর সোনাপুরে ১৩ বছরের এক শিশুর শরীরে করোনা পজেটিভ রির্পোট পাওয়া যায়। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন কমলনগরের তিনজনসহ ৫ জন। 

আরও পড়ুন

×