জুড়ীতে উপসর্গবিহীন আরও এক করোনা রোগী শনাক্ত
সিলেট ব্যুরো
প্রকাশ: ০৪ মে ২০২০ | ২১:৫২ | আপডেট: ০৪ মে ২০২০ | ২৩:৩৪
মৌলভীবাজারের জুড়ীতে উপসর্গবিহীন আরও এক করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
আক্রান্ত ব্যক্তি জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি ফার্মেসির কর্মচারী ছিলেন। এ নিয়ে মোট তিনজন উপসর্গবিহীন করোনা রোগী শনাক্ত হলো এ উপজেলায়।
জানা গেছে, উপজেলার জাঙ্গীরাই এলাকার বাসিন্দা ফার্মেসির কর্মচারী নিজ ইচ্ছায় গত ২৯ এপ্রিল নমুনা টেস্টের জন্য হাসপাতালে যান। সোমবার রাত ১১টার দিকে তার রিপোর্ট করোনা পজিটিভ আসে। এরপর জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার এবং পুলিশের উপস্থিতিতে তার বাড়িসহ আশপাশের ৪টি বাড়ি লকডাউন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. প্রিয় জ্যোতি ঘোষ অণিক জানান, জনবহুল কয়েকটি ফার্মেসির কর্মচারীদের টেস্টের জন্য ৬ দিন আগে নমুনা পাঠানো হয়। সোমবার রাতে রিপোর্ট আসে তিনি করোনা পজিটিভ। উপসর্গ না থাকায় তাকে বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে।
এর আগেও উপসর্গবিহীন জুড়ীর দুই পুলিশ সদস্য করোনা আক্রান্ত বলে শনাক্ত হন।
- বিষয় :
- জুড়ী
- শনাক্ত
- করোনার প্রাদুর্ভাব