ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বাড়িতে ঢুকেই কামড় দিচ্ছে শেয়াল, জয়পুরহাটে ২ গ্রামে আহত ১৩

বাড়িতে ঢুকেই কামড় দিচ্ছে শেয়াল, জয়পুরহাটে ২ গ্রামে আহত ১৩
×

হাসপাতালে শেয়ালের কামড়ে আহতরা- সমকাল

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৫ মার্চ ২০২৪ | ১৫:৫১

জয়পুরহাটের ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার দুটি গ্রামে শিয়ালের কামড়ে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছে। পরিবারের লোকজন তাদের হাসপাতালে ভর্তি করেছে। রোববার (২৪ মার্চ) বিকেলে ও সন্ধ্যায় জেলার ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর ও আক্কেলপুর উপজেলার ইসমাইলপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

ভুক্তভোগীরা ও এলাকাবাসী জানান, রোববার বিকাল সাড়ে ৫টার দিকে হঠাৎ করে কয়েকটি শিয়াল আক্কেলপুর উপজেলার ইসমাইলপুর এবং সন্ধ্যায় ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর গ্রামের কয়েকটি বাড়িতে প্রবেশ করে লোকজনকে কামড় দেয়। পরিবারের লোকজন আহতদের উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকে ভর্তি করেন। এরপর থেকে শিয়াল আতঙ্কে রয়েছেন ওই গ্রামসহ আশপাশের গ্রামের লোকজনরা।

ইসমাইলপুর এলাকার গঙ্গাপ্রসাদ গ্রামের মামুন হোসেনের স্ত্রী চুমকি বেগম বলেন, আসরের নামাজের পর বাড়িতে একটি শেয়াল প্রবেশ করে তাকে কামড়ানোর পর তার দুই শিশু সন্তানকে কামড়িয়ে গুরুতর আহত করে। শুধু তার পরিবারের লোকজনকেই না, ওই গ্রামে আরও কয়েকজনকে কামড়িয়ে গুরুতর আহত করেছে। আহতরা সবাই জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন।

ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর গ্রামের আব্দুল আলিমের স্ত্রী তাহেরা বেগম বলেন, তিনি বিকেলে মাঠে গরুর খাবারের জন্য ঘাস কাটছিলেন। এসময় হঠাৎ করে একটি শেয়াল এসে তাকে কামড়িয়ে আহত করেছে।

জয়পুরহাট ২৫০ শয্যা বিশিস্ট জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল বলেন, গতকাল রাতে শিয়ালে কামড়ানোর ৯ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের চিকিৎসা চলছে।
 

আরও পড়ুন

×