ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

সোনাহাট স্থল বন্দরে ৯ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

সোনাহাট স্থল বন্দরে ৯ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি
×

ছবি: ফাইল

নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৪ | ০৬:০২ | আপডেট: ০৪ এপ্রিল ২০২৪ | ১২:৩৪

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরে ৯ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি কার্যক্রম। বুধবার সোনাহাট স্থলবন্দরের ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়াডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের (সিএন্ডএফ) সভাপতি সরকার রাকিব আহমেদ ও যুগ্ম সম্পাদক আকমল হোসেন স্বাক্ষরিত একটি পত্রে এ তথ্য জানা যায়।

এতে উল্লেখ করা হয়, শবে কদর, পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ ১৪৩১ উপলক্ষ্যে সোনাহাট স্থলবন্দরের সিএন্ডএফ সংক্রান্ত যাবতীয় আমদানি-রপ্তানি কার্যক্রম আগামী ৬ এপ্রিল হতে ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। 

সোনাহাট স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মোফাজ্জল হোসেন বলেন, এ ব্যাপারে একটি চিঠি ইস্যু করা হয়েছে।

আরও পড়ুন

×