ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

তাড়াইলে করোনার উপসর্গ নিয়ে ব্যবসায়ীর মৃত্যু

তাড়াইলে করোনার উপসর্গ নিয়ে ব্যবসায়ীর মৃত্যু
×

কিশোরগঞ্জ অফিস

প্রকাশ: ৩০ মে ২০২০ | ২৩:৪৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে কিশোরগঞ্জের তাড়াইল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. শাহজাহান ভূঞা (৬৬) মারা গেছেন। রোববার সকাল সাড়ে ৬টার দিকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মো. শাহজাহান ভূঞা ডায়াবেটিস, হৃদরোগ ও রক্তচাপের সমস্যায় ভুগছিলেন। গত ২৬ মে তার নমুনা সংগ্রহ করা হয়। তবে নমুনা পরীক্ষার রিপোর্ট এখনো আসেনি।

মৃতের পরিবার জানিয়েছে, ঈদের আগে শ্বাসকষ্ট নিয়ে তিনি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে শারীরিকভাবে সুস্থতা অনুভব করায় তিনি বাড়ি চলে যান। ঈদের পর আবার গত ২৮ মে তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর পর থেকে তিনি সেখানেই আইসোলেশনে ছিলেন। মো. শাহজাহান ভূঞা তাড়াইল বাজারের মৃত আবদুল করিম ভূঞার ছেলে। তিনি একজন সজ্জন ও আন্তরিক মানুষ ছিলেন।


আরও পড়ুন

×