ফরিদপুরে করোনায় প্রাণ গেল আরেক মুক্তিযোদ্ধার
মলেশ চক্রবর্তী ভানু
ফরিদপুর অফিস
প্রকাশ: ৩১ মে ২০২০ | ০০:৩৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
ফরিদপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মলেশ চক্রবর্তী ভানু (৬৫) নামে আরও এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৮টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ।
মলেশ চক্রবর্তী ফরিদপুর সদর উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ছিলেন। এছাড়া তিনি উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি ছিলেন। এ নিয়ে জেলায় করোনায় মারা গেলেন ছয় জন। এর মধ্যে তিনজনই মুক্তিযোদ্ধা।
মৃত্যুকালে মলেশ চক্রবর্তী স্ত্রী ও দুই পুত্র সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন স্বজন রেখে গেছেন।
ফরিদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল ফয়েজ শাজ নেওয়াজ জানান, প্রয়াত এই মুক্তিযোদ্ধার মরদেহ স্বাস্থ্য বিধি মেনে রাষ্ট্রীয় মর্যাদায় অম্বিকাপুর শ্মশানে দাহ করা হবে।
ফরিদপুর মেডিকেল কলেজের সহকারি পরিচালক মোস্তাফিজুর রহমান বুলু জানান, সকাল সাড়ে ৮টার সময় আইসিইউ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি হৃদরোগের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। তিনি আরও জানান, মৃতের পরিবারের সাত সদস্য করোনায় আক্রান্ত ছিলেন।
এদিকে মুক্তিযোদ্ধা কমলেশ চক্রবর্তীর মৃত্যুতে ফরিদপুর সদর আসনের এমপি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, ফরিদপুর আসনের এমপি মনজুর হোসেন, ফরিদপুর-২ আসনের এমপি সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীসহ জেলা মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, জেলা পূজা উদযাপন কমিটি গভীর শোক প্রকাশ করেছেন।