এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ৩১ মে ২০২০ | ০২:৫৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে গলায় ফাঁস লাগিয়ে মাফিয়া খাতুন (১৫) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। রোববার দুপুরে উপজেলার মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাফিয়া একই গ্রামের মঈনুল হোসেনের মেয়ে। সে এ বছর উল্লাপাড়ার ফলিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল।
পূর্ণিমাগাঁতী ইউপি চেয়ারম্যান আল আমিন সরকার জানান, রোববার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর মাফিয়া জানতে পারে সে অকৃতকার্য হয়েছে। এরপরই সে তার শোবার ঘরে ওড়না ঝুলিয়ে আত্মহত্যা করে।
উল্লাপাড়া মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক আলাল উদ্দিন জানান, পুলিশ নিহতের মরদেহ উদ্ধারের প্রস্তুতি নিচ্ছে।