ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

বরিশাল ক্যাডেটে শতভাগ জিপিএ-৫

বরিশাল ক্যাডেটে শতভাগ জিপিএ-৫
×

বরিশাল ক্যাডেট কলেজের কৃতি শিক্ষার্থীদের সঙ্গে অধ্যক্ষ ও শিক্ষকমণ্ডলী - সমকাল

বরিশাল ব্যুরো

প্রকাশ: ৩১ মে ২০২০ | ০৩:১৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

বরিশাল বোর্ডে এ বছরও শতভাগ সাফল্যের ধারা বজায় রেখেছে বরিশাল ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা। এ বছর বরিশাল ক্যাডেট কলেজ থেকে ৫৪ জন ক্যাডেট এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। রোববার প্রকাশিত ফলে দেখা গেছে, পাসের হার শতভাগ এবং সবাই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

এমন অসাধারণ ফলাফলের জন্য কলেজের অধ্যক্ষ কর্নেল কাজী আনিসুজ্জামান শিক্ষকমণ্ডলী, ক্যাডেট ও অভিভাবকদের অভিনন্দন জানিয়েছেন।

গতবছর বরিশাল ক্যাডেট কলেজ থেকে ৫২ জন ক্যাডেট এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। সেবারও সবাই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়।

কলেজ অধ্যক্ষ কর্নেল আনিসুজ্জামান সমকালকে জানান, প্রতিষ্ঠানটির কঠোর শৃঙ্খলা এবং শিক্ষক ও ক্যাডেটদের পরিশ্রমের ফলে প্রতিবছর এসএসসি এবং এইচএসসিতে ভালো ফল করছে বরিশাল ক্যাডেট কলেজ। এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন

×