ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

মুরাদনগরে করোনায় নতুন আক্রান্ত ১৩ জনের ৭ জনই পুলিশ

মুরাদনগরে করোনায় নতুন আক্রান্ত ১৩ জনের ৭ জনই পুলিশ
×

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুন ২০২০ | ০৯:২৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

কুমিল্লার মুরাদনগরে আশঙ্কাজনক ভাবে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায়  ৭ পুলিশ সদস্যসহ আরো ১৩জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এনিয়ে মোট ১৫৯জন করোনা রোগী শনাক্ত হয়েছে। 

গত ২৪ ঘণ্টায় ১ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ জনে। সুস্থ হয়েছেন মোট ১৮জন। 

বিষয়টি নিশ্চিত করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নাজমুল আলম জানান, নতুন আক্রান্তদের মধ্যে বঙ্গবাজার থানার ৭ পুলিশ সদস্য ছাড়াও সদর ইউনিয়নের মাস্টারপাড়া এলাকায় ৩জন, নিমাইকান্দি এলাকার ২জন এবং রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের যশমন্তপুর গ্রামে ১ জুন করোনা উপসর্গ নিয়ে আবদুল বাতেন নামের এক ব্যক্তি মৃত্যুবরণ করার পর নমুনা পরীক্ষায় তার করোনা পজেটিভ আসে।

আরও পড়ুন

×