ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভেড়ামারা ইউএনও’র বদলি আদেশ প্রত্যাহার দাবিতে মানববন্ধন 

ভেড়ামারা ইউএনও’র বদলি আদেশ প্রত্যাহার দাবিতে মানববন্ধন 
×

উপজেলা চত্বরে ইউএনও'র বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। ছবি: সংগৃহীত

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪ | ১৬:২৮ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ | ১৭:১৮

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকাশ কুমার কুন্ডুর বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২টায় ভেড়ামারা উপজেলা চত্বরে সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে ভেড়ামারার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

এ সময় উপজেলার আশেপাশের প্রায় ১৫টি স্কুলের শিক্ষার্থীরা জড়ো হয়ে ‘ইউএনও স্যারের বদলি, মানি না মানবো না’ স্লোগানে মুখর করে তোলে উপজেলা প্রাঙ্গণ। 

শিক্ষার্থীরা বলেন, ইউএনও আকাশ কুমার কুন্ডু একজন হৃদয়বান মানুষ। তিনি শিক্ষা সহায়ক এবং ভেদাভেদ ভুলে সব মানুষের সাথে মিশতে পারেন। আমরা সবসময় তার থেকে সুষ্ঠু বিচার পেয়েছি। তিনি আসায় ভেড়ামারার অনেক উন্নতি করেছে। ভেড়ামারাকে উন্নয়নমুখী এবং পরিচ্ছন্ন নগরী করার জন্য আরও কিছুদিন আমরা তাকে ভেড়ামারাতে চাই।

উপজেলা সহকারী কমিশনার( ভূমি) আনোয়ার হোসাইন বলেন,আমাদের ইউএনও স্যার মেহেরপুর সদরে বদলি হয়েছেন। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থান করুন, বিশৃঙ্খলা করবেন না। আমরা আপনাদের দাবির কথা ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি। তারা ব্যবস্থা নেবেন।


ভেড়ামারা উপজেলার নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু বলেন,আমার বদলি আদেশ পেয়েছি। কিন্তু রিলিজ আদেশ হাতে পাইনি। সরকারের সিদ্ধান্তকে আমি শ্রদ্ধা জানাই। পাশাপাশি ভেড়ামারাবাসীর সিদ্ধান্তকেও শ্রদ্ধা জানাই। সরকার চাইলে আমি যেতেও রাজি, থাকতেও রাজি। তবে ভেড়ামারাবাসীর ভালোবাসায় আমি মুগ্ধ।

আরও পড়ুন

×