ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

দোহারে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু

দোহারে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু
×

প্রতীকী ছবি

দোহার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১২ জুন ২০২০ | ০৫:১৫

ঢাকার দোহার উপজেলায় করোনার উপসর্গ নিয়ে মো. তরিকুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত তরিকুল ইসলাম উপজেলার সুতারপাড়া গ্রামের মরহুম সিরাজুল ইসলাম ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, তরিকুল বিগত ১০-১২ দিন ধরে সর্দি, কাশি ও শ্বাস কষ্টে ভুগছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে তার পরিবারের পক্ষ থেকে ১১ জুন ঢাকা একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিনের সহযোগিতায় ইসলামি আন্দোলন বাংলাদেশের সদস্যদের সহযোগিতায় মো. তরিকুল ইসলামের মরদেহ আল আমিন বাজার কবরস্থানে দাফন করা হয়।

এ ব্যাপারে দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন জানান, মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×