ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

চাঁদপুরে করোনা উপসর্গে একরাতে ৭ জনের মৃত্যু

চাঁদপুরে করোনা উপসর্গে একরাতে ৭ জনের মৃত্যু
×

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১২ জুন ২০২০ | ০৬:০০ | আপডেট: ১২ জুন ২০২০ | ০৬:১১

চাঁদপুরে করোনাভাইরাসের উপসর্গ (জ্বর, কাশি, শ্বাসকষ্ট) নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকালের মধ্যে মারা যান তারা।

জেলা স্বাস্থ্য বিভাগ ও স্থানীয়রা জানায়, করোনা উপসর্গ নিয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে মারা গেছেন শহরের গুণরাজদী এলাকার মুক্তিযোদ্ধা রুহুল আমিন (৬৭) ও গুয়াখোলা এলাকার জয়দল (৬৩)। চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফরিগঞ্জের দিবাকর (৭৩)। চাঁদপুর শহরের ১৪ নং ওয়ার্ডের মো. মোফাজ্জল হোসেন পাটওয়ারী (৮০) বৃহস্পতিবার রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। এছাড়া করোনা উপসর্গে মারা গেছেন হাজীগঞ্জ সদর ইউনিয়নের বাউড়া গ্রামের আব্দুল মোমেন (৫৮), হাজীগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের আবুল বাসার (৭৫), মতলব উত্তর উপজেলা ফরাজিকান্দি গ্রামের মো. জামান (১২)। তাদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়েছে।

এদিকে শুক্রবার জেলায় ২৭৪ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে। যাদের মধ্যে করোনা পজেটিভ ৭৩ জন এবং এরই মধ্যে তাদের মধ্যে ৪ জন মারা গেছেন। এ নিয়ে জেলা মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৬৬ জন। আর করোনায় মারা গেছেন ২৯ জন।

চাঁদপুরের সিভির সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ জানান, জেলায় নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ২০ জন (তাদের মধ্যে মৃত ২ জন), হাজীগঞ্জ উপজেলার ১৭ জন (তাদের মধ্যে মৃত ২ জন), হাইমচরের ৫ জন, শাহরাস্তির ১১ জন, ফরিদগঞ্জের ৫ জন, মতলব দক্ষিণ উপজেলার ৭ জন, মতলব উত্তর উপজেলার ৩ জন এবং কচুয়া উপজেলার ৫ জন।

আরও পড়ুন

×