ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

মুন্সীগঞ্জে ৬ লাখ ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মুন্সীগঞ্জে ৬ লাখ ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
×

জব্দকৃত জালের একাংশ -সমকাল

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১২ জুন ২০২০ | ০৭:০০

মুন্সীগঞ্জ সদরের সিপাহীপাড়া এলাকায় বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ৬ লাখ ৬০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে ডিবি পুলিশ। 

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সদর উপজেলার হাতিমারা কাজী কসবা এলাকার রতন মিয়া, মোহাম্মদ রানা মিয়া ও সজিব আলীর বাড়ি থেকে বিপুল পরিমাণের এই কারেন্ট জাল জব্দ করা হয় বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ ডিবি পুলিশের ওসি মো. মোজাম্মেল হক।

তিনি জানান, জব্দ জালের আনুমানিক মূল্য ১ কোটি ৯৮ লাখ টাকা। এ ঘটনায় শুক্রবার মুন্সীগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। 


আরও পড়ুন

×