ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান হিল্টু করোনায় আক্রান্ত

কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান হিল্টু করোনায় আক্রান্ত
×

সুব্রত ঠাকুর হিল্টু। ফাইল ছবি

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১২ জুন ২০২০ | ০৭:০২

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা পরিষদের চেয়ারম্যান সুব্রত ঠাকুর হিল্টু করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুল কাইয়ূম তালুকদার এ তথ্য জানান।

ডা. কাইয়ূম জানান, গত বুধবার উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুরেরে নমুনা সংগ্রহ করে গোপালগঞ্জে পাঠানো হয়। বৃহস্পতিবার  রাতে  চেয়ারম্যানের নমুনা পরীক্ষার রিপোর্ট এসে পৌছায়। রিপোর্টে চেয়ারম্যানের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে বলে জানানো হয়েছে।

চেয়ারম্যান সুব্রত ঠাকুর বলেন, ‘করোনা সংক্রমনের শুরু থেকেই সাধারণ মানুষের সেবায় মাঠে ছিলাম। মানুষের জন্য কাজ করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছি।’

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ বলেন, উপজেলা চেয়ারম্যান বর্তমান নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। অফিস স্টাফদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম ও জনসাধারণের চলাচল সীমিত করা হবে।

এ নিয়ে কাশিয়ানী উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১০৪ জনে দাঁড়িয়েছে।

আরও পড়ুন

×