কমলনগরে আরও ২ জনের করোনা শনাক্ত
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১২ জুন ২০২০ | ০৭:২০
লক্ষ্মীপুরের কমলনগরে আরও দুইজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো ফলাফলে তাদের করোনা পজিটিভ আসে। নতুন আক্রান্ত এ দুইজন নিয়ে কমলনগরে করোনায় আক্রান্তের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ জনে। এরমধ্যে ১৬ জন সুস্থ হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু তাহের জানান, আক্রান্তদের মধ্যে একজন উপজেলার চরলরেন্স এবং অপরজন হাজিরহাট এলাকার বাসিন্দা। বিভিন্ন উপসর্গ থাকায় তারা করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন।
তিনি আরও জানান, আক্রান্তদের হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।
- বিষয় :
- লক্ষ্মীপুর
- কমলনগর
- করোনাভাইরাস