ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

মতলবে আরও ৭ জনের করোনা শনাক্ত

মতলবে আরও ৭ জনের করোনা শনাক্ত
×

প্রতীকী ছবি

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ জুন ২০২০ | ০৮:৩২

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নতুন করে আরও সাত জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনাআক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩০ জনে।

শুক্রবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ তথ্য জানান।

মতলব স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ১৪ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে ছয় জনের করোনা পজেটিভ ও অপর আট জনের করোনা নেগেটিভ ফলাফল আসে।

এদিকে মতলবস্থ আইসিডিডিআরবি সূত্রে জানা যায়, ওই হাসপাতালের নিজস্ব ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষায় একজনের (৪৫) করোনা পজেটিভ আসে। তিনি হাসপাতালের রেডিও গ্রাফার হিসেবে কর্মরত আছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে প্রকাশ, গত ১০ জুন ১৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এখনও কিছু নমুনা পরীক্ষার ফলাফল অপেক্ষামান রয়েছে। দেরিতে এ উপজেলায় করোনার সংক্রমণ শুরু হলেও বর্তমানে এর দ্রুত প্রাদুর্ভাব বিস্তারে জনগণ আতঙ্কে আছেন। দিন দিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। করোনার রেড জোনের তালিকায়ও রয়েছে এ উপজেলাটি। মতলব দক্ষিণ উপজেলা সদর বাজারটি লকডাউন থাকলেও এখানে স্বাস্থ্যবিধি না মানায় হুরহুর করে বাড়ছে করোনা রোগী।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কাওছার হিমেল বলেন,  নতুন করে আক্রান্তদের বাড়ি লকডাউনের প্রস্তুতি চলছে। আক্রান্ত ব্যক্তিদের পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে। আক্রান্তরা নিজেদের বাড়িতে চিকিৎসাধীন আছেন।

আরও পড়ুন

×