আড়াইহাজারে আরও ১১ জনের করোনা শনাক্ত
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুন ২০২০ | ২২:০৭
আড়াইহাজার উপজেলায় নতুন আরও ১১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা সংক্রমণের ৭০ দিনের মাথায় কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩৬৮।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভা সমকালকে জানান, গত ১৩ জুন পর্যন্ত আড়াইহাজার উপজেলায় নমুনা সংগ্রহ হয়েছে ১৮৪০ জনের। এরমধ্যে করোনা শনাক্ত হয় ৩৬৮ জনের। সুস্থ হয়েছেন ১৫০ জন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেসনে আছেন ১০ জন ও বাড়িতে আইসোলেশনে আছেন ২০৪ জন রোগী। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে গোপালদী পৌরসভা এলাকায়।
- বিষয় :
- আড়াইহাজার
- করোনাভাইরাস