ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

মাদারীপুরে করোনায় নার্সের মৃত্যু

মাদারীপুরে করোনায় নার্সের মৃত্যু
×

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুন ২০২০ | ০১:২৩

মাদারীপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মো. শহিদুল ইসলাম (৫২) নামে এক সহকারী নার্সের মৃত্যু হয়েছে। রোববার ভোর রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

মাদারীপুর সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম জানান, সহকারী নার্স মো. শহিদুল ইসলাম করোনা ভাইরাস পজিটিভ হওয়ায় সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার তার অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রোববার ভোররাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জেলা সিভিল সার্জন বলেন, এ নিয়ে মাদারীপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছেন ৩৫০ জন।


আরও পড়ুন

×