মদনে ঘুড়ির জন্য প্রাণ গেল স্কুলছাত্রের
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুন ২০২০ | ০২:৪১
নেত্রকোনার মদনে গাছে আটকে থাকা ঘুড়ি নামাতে গিয়ে ফয়সাল (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার উপজেলার মদন-ফতেপুর সড়কে রেইনট্রি গাছ থেকে ঘুড়ি নামাতে গিয়ে গাছে থাকা ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায় ফয়সাল।
নিহত ফয়সাল উপজেলার কাপাসাটিয়া গ্রামের খোকন মিয়ার ছেলে ও মদন আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়,বিদ্যালয় বন্ধ থাকায় সকালের খাবার শেষে বাড়ির সামনে বন্ধুদের সঙ্গে ঘুরতে যায় ফয়সাল। গত কয়েক দিন ধরে পাশের বাড়ির নজরুলের ঘুড়িটি গাছে ঝুলে রয়েছে দেখে সেই ঘুড়িটি নামাতে যায়। পরে গাছের মধ্যে থাকা বৈদ্যুতিক তার ফয়সালে শরীলে লেগে যায়। তাৎক্ষণিক শর্ট লেগে মাটিতে পড়ে যায় সে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মদন থানার ওসি মো. রমিজুল হক জানান, এ ব্যাপারে মদন থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
- বিষয় :
- নেত্রকোনা
- মদন
- বিদ্যুৎস্পৃষ্ট