ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

কলাপাড়ায় আরও ১ জনের করোনা শনাক্ত

কলাপাড়ায় আরও ১ জনের করোনা শনাক্ত
×

 কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুন ২০২০ | ০৩:৪৪

পটুয়াখালীর কলাপাড়ায় আরও এক ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। তার বাড়ি পৌর শহরের নাইয়াপট্রি এলাকায়। শনিবার রাত সাড়ে ৯ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার করোনা পজিটিভ ফল আসে।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা চিন্ময় হাওলাদার জানান, ৯ জুন ওই ব্যক্তি এবং তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছিল। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ শনাক্ত হয়।

আক্রান্ত ব্যক্তির ছোট ভাই জানান, ওই ব্যক্তি ঢাকায় বসবাস করেন। তিন মাস আগে তিনি কলাপাড়ার বাড়িতে আসেন।
 
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান,এর আগে করোনায় ওই এলাকার এক যুবকের মৃত্যু হয়েছে। নতুন করে যে ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন, তার বাড়ি এবং মৃত যুবকের বাসা খুব কাছাকাছি। দুই পরিবারের যাওয়া-আসাও আছে। তিনি বলেন, মৃত ব্যক্তির পরিবারের কোন সদস্যর মাধ্যমে তিনি সংক্রমিত হতে পারেন।

তিনি আরও বলেন, নাইয়াপট্রি এলাকাটি ঘনবসতিপূর্ণ। এখানে বহু লোকের বসবাস। করোনায় এ এলাকার এক যুবকের মৃত্যুর ঘটনায় আগে থেকেই এলাকাটি লকডাউন করে রাখা হয়েছে।

কলাপাড়ায় এ পর্যন্ত ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তার মধ্যে মারা গেছেন তিনজন।

আরও পড়ুন

×