ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

পটুয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

পটুয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু
×

পটুয়াখালী ও বাউফল প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুন ২০২০ | ০৬:৫৪

পটুয়াখালীর বাউফলে করোনা উপসর্গ নিয়ে এক মাদ্রাসা শিক্ষক ও এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। 

শুক্রবার রাতে বাউফল কালিশুরি পোনাহুরা সিনিয়র মাদ্রাসার শিক্ষক আবুল হাফেজ বশির উদ্দিন (৫০) নিজ বাড়িতে মারা যান। কিন্তু তার পরিবার বিষয়টি গোপন রাখে। পরে শনিবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য বিভাগ ওই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়। 

অন্যদিকে, রোববার বেলা ১১টার দিকে করোনা উপসর্গ নিয়ে মারা যান আফরোজা বেগম (৬৫)। তিনি উপজেলার বগা ইউনিয়নের চাঁদপাল গ্রামের আবদুল কাদের মুন্সীর স্ত্রী। তিনি কয়েকদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। 

এ ব্যাপারে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. আক্তারউজ্জামান জানান, বাউফলে করোনা উপসর্গ নিয়ে দুইজন মারা গেছেন। তাদের নমুনা সংগ্রহ করা আছে, রিপোর্ট আসলে নিশ্চিত হওয়া যাবে। 





আরও পড়ুন

×