চরফ্যাশনে দুই চিকিৎসকের করোনা শনাক্ত, ডায়াগনস্টিক সেন্টার লকডাউন
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুন ২০২০ | ০৭:৩৫ | আপডেট: ১৪ জুন ২০২০ | ০৭:৩৯
ভোলার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আরও দুই চিকিৎসকের করোনা শনাক্ত হয়েছে।
রোববার তাদের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শোভন বসাক এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে করোনায় চিকিৎসক আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ জনে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, দুই চিকিৎসকের করোনা উপসর্গ থাকায় তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিলো। রোববার তাদের ফলাফল পজিটিভ আসে। এ নিয়ে চরফ্যাশন হাসপাতালে ৪ চিকিৎসকের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত ৪ চিকিৎসককে আইসোলেশনে রেখে চিকিৎসা চলছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন মাহামুদ জানান, এই দুই চিকিৎসক মজুমদার ল্যাব ও মেঘনা ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখতেন। দুইটি ডায়াগনস্টিক সেন্টারকে লকডাউন করা হয়েছে।
- বিষয় :
- ভোলা
- করোনার প্রাদুর্ভাব
- চিকিৎসক
- লকডাউন