ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

গঙ্গাচড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবক খুন, আটক-৩

গঙ্গাচড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবক খুন, আটক-৩
×

প্রতীকী ছবি

রংপুর অফিস

প্রকাশ: ১৪ জুন ২০২০ | ০৭:৪১

রংপুরের গঙ্গাচড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মারপিটে আরিফুল ইসলাম (২৫) নামে এক যুবক খুন হয়েছেন। রোববার দুপুরে উপজেলার মর্ণেয়া ইউনিয়নের চর মর্ণেয়া কয়েলটারী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কয়েলটারী গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে আরিফুল ইসলামের সাথে প্রতিবেশী মৃত রহিম উদ্দিনের ছেলে আলাউদ্দিনের (৭০) পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। আলাউদ্দিনের বাড়িতে আরিফুলদের মুরগি গেলে তিনি প্রায়ই তা মেরে ফেলতেন। রোববার দুপুরে পূর্বের মত আলাউদ্দিন আরিফুলদের মুরগি মেরে ফেলে। এ নিয়ে আরিফুলের পরিবারের সাথে আলাউদ্দিনের পরিবারের বাক-বিতণ্ডার এক পর্যায়ে আলাউদ্দিন তার হাতে থাকা ছুরি আরিফুলের পেটে ঢুকিয়ে দেয়। সঙ্গে সঙ্গে আরিফুলকে পরিবারের লোকজন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

গঙ্গাচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার সরকার জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন

×