ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

কুমিল্লায় করোনার উপসর্গে ২ জনের মৃত্যু

কুমিল্লায় করোনার উপসর্গে ২ জনের মৃত্যু
×

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

প্রকাশ: ১৪ জুন ২০২০ | ০৭:৫৮ | আপডেট: ১৪ জুন ২০২০ | ০৮:০৭

কুমিল্লার চান্দিনায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে জসিম উদ্দিন নামের এক প্রবাসী ও জ্যোতি রাণী শর্মা নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 

শনিবার চান্দিনা উপজেলার হারং গ্রামে নিজ বাড়িতে মৃত্যু হয় জসিম উদ্দিনের। একইদিন বিকেলে মৃত্যু হয় জ্যোতি শর্মার।

জসিম উদ্দিন ওই গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি দীর্ঘ কয়েক বছর যাবৎ ওমানে ছিলেন। পাঁচ মাস আগে দেশে ফেরেন তিনি। 

জসিমের আত্মীয় আবু কাউসার জানান, কয়েকদিন আগে জসিমের জ্বর, সর্দি ও গলাব্যথা দেখা দেয়। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লোক এসে নমুনা সংগ্রহ করে। 

এদিকে, করোনার উপসর্গ নিয়ে একই উপজেলার বেলাশ্বর গ্রামের জ্যোতি শর্মার মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত অমূল্য শর্মার স্ত্রী।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. গাজী মাহমুদুল হাসান দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 






আরও পড়ুন

×