ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

গোবিন্দগঞ্জ উপজেলা লকডাউন

গোবিন্দগঞ্জ উপজেলা লকডাউন
×

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুন ২০২০ | ০৮:৫০ | আপডেট: ১৪ জুন ২০২০ | ০৯:২৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পৌর এলাকাসহ ইউনিয়ন পর্যায়ের কিছু এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে। 

রোববার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়। 

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে যাওয়া রোধ করতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের প্রধানপড়া ও হীরকপাড়া, ৬ নম্বর ওয়ার্ড, ৭ নম্বর ওয়ার্ডের ঘোষপাড়া ও প্রগতিপাড়া, ৮নম্বর ওয়ার্ডের পূর্বপান্থাপাড়া ও গোরস্থানপাড়া, এবং ইউনিয়ন পর্যায়ে সাপমারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চকরহিমাপুর (কামারপাড়া), ফুলবাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বড় সাতাই-বাতাইল, মহিমাগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জগদীশপুর, ও কাটাবাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বোগদহ কলোনি এলাকা পুরোপুরি লকডাউন ঘোষণা করা হয়েছে। 

সোমবার ভোর ৬টা থেকে ২৮ জুন ভোর ৬টা পর্যন্ত উক্ত এলাকায়সমূহ থেকে কেউ বাইরে য়েতে পারবে না এবং অন্য এলাকা থেকে কেউ প্রবেশ করতে পারবে না।

লকডাউন চলাকালীন জরুরি সেবা সার্ভিসের পরিবহন ব্যতীত অন্য সব যানবাহন চলাচল বন্ধ থাকবে। পৌর বাজারের নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ব্যতীত সব ধরনের দোকান ও মার্কেট বন্ধ থাকবে।

ঢাকা- রংপুর মহাসড়ক, গোবিন্দগঞ্জ- ঘোড়াঘাট ও গোবিন্দগঞ্জ- মহিমাগঞ্জ সড়কে যানবাহন চলাচল অব্যাহত থাকবে। সব সরকারি অফিস আদালত ও ব্যাংক বীমা লকডাউনের আওতার বাইরে থাকবে। 


আরও পড়ুন

×